আন্তর্জাতিক, আরব

সৌদি আরবে ক্ষতিগ্রস্ত তেলক্ষেত্র ও গ্যাস পাইপলাইনে ফের কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের তেল ও গ্যাস খাতে হামলার পর ক্ষতিগ্রস্ত দুটি জ্বালানি স্থাপনায় পুনরায় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে পূর্ণ সক্ষমতায় তেল সরবরাহ আবার শুরু হয়েছে, যার পরিমাণ দৈনিক ৭০ লাখ ব্যারেল। এছাড়া মানিফা তেলক্ষেত্রেও কর্তৃপক্ষ দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল উৎপাদন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, খুরাইস তেলক্ষেত্রেও পূর্ণ কার্যক্রম পুনরুদ্ধারের কাজ চলছে, যা দেশের দৈনিক উৎপাদনে আরও ৩ লাখ ব্যারেল যুক্ত করবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটিতে তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলার পর বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছিল সৌদি আরব।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন