বাংলাদেশ, জাতীয়

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ ফিরল দেশে

বাসস

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৫ মে) সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সশরীরে উপস্থিত থেকে তা গ্রহণ করেন।

মরদেহ গ্রহণ শেষে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বলেন, নিহত সাতজনের মধ্যে আজসহ মোট চারজনের মরদেহ আমরা গ্রহণ করেছি। অবশিষ্টদের মধ্যে একজনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।


নিহতের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তার কোনো কমতি রাখা হচ্ছে না।


ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন কার্যের জন্য তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। বিমানবন্দরেই নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া নিয়ম অনুযায়ী পরিবারের জন্য মোট ৩ লাখ টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী।


মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেওয়ান আলী আশরাফসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


নিহত আব্দুল্লাহ আল মামুনের কফিন বুঝে নেওয়ার সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সরকার মধ্যপ্রাচ্যে অবস্থানরত অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন