সৌদি আরবে বাংলাদেশি খাবারের ব্যাপক চাহিদা থাকায় সেখানে দিন দিন বেড়েই চলেছে দেশীয় রেস্টুরেন্টের সংখ্যা, যার ফলে প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি বাড়ছে রেমিট্যান্স প্রবাহও।
দাম্মাম আল হাসা কিং ফাহাদ মেডিকেল সংলগ্ন অলি রেস্টুরেন্ট এবং অলি ক্যাফেটেরিয়া জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করেছেন আল হাসা পৌরসভার মেয়র ও সৌদি নাগরিক রাদী আহম্মেদ আল মেনহালী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি স্পন্সর মুনির মেনহালী, অলি ফকির, খোকন মৃধা, নাসির খানসহ আরও অনেকে। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, সৌদি, পাকিস্তানি এবং ভারতীয় নাগরিক উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির মালিক অলি ফকির জানান, প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।
ডিবিসি/এনএসএফ