সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঢেউ মোকাবেলা করছে।
সাম্প্রতিক এই হামলায় নির্দিষ্ট কিছু সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, দেশটির হাফার আল-বাতিন অঞ্চলে দুটি ড্রোন আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি, রাজধানী রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সফলভাবে প্রতিহত করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এসব মিসাইল ও ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ডিবিসি/এফএইচআর