আন্তর্জাতিক, আরব

সৌদি আরবে ভূমিকম্প, কাঁপল ইরাকও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে নভেম্বর ২০২৫ ০৮:৪২:০৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

 

এসজিএস-এর তথ্যানুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত। 

 

একই সময়ে এসজিএস ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: সৌদি গেজেট

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন