আন্তর্জাতিক

সৌদি আরবে মার্কিন গোয়েন্দা সংস্থার স্টেশনে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে নিযুক্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ-র স্টেশনে গত সোমবার (৩ মার্চ ) একটি ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ) বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। ধারণা করা হচ্ছে, হামলাটিতে ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে ওই সূত্রটি আরও জানিয়েছে, সিআইএ স্টেশনটিই এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ এই হামলার বিষয়ে সিআইএ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

 

গত শনিবার থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এরই ধারাবাহিকতায় রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দুটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এর ফলে দূতাবাসে সীমিত আকারে আগুনের সূত্রপাত ঘটে এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও বড় কোনো বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন