আন্তর্জাতিক

সৌদি আরবে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। আঞ্চলিক অস্থিতিশীলতা ও যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে আমেরিকানদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের কনসাল জেনারেল কার্যালয়ও একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। ওই সতর্কবার্তায় অঞ্চলে যেকোনো ধরনের আকস্মিক সংঘাত বা উত্তেজনার বৃদ্ধি থেকে আমেরিকানদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।

 

রিয়াদের মার্কিন দূতাবাসের নতুন নির্দেশিকায় নাগরিকদের বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশপথ সাময়িকভাবে বন্ধ হওয়া এবং বিভিন্ন ধরনের ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।

 

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার জেরে এই কূটনৈতিক ও নিরাপত্তা সতর্কবার্তাগুলো দেওয়া হলো। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের পরিবেশের কারণে আকাশপথের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বিদেশি নাগরিকদের চলাচলের ক্ষেত্রে এই বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে।

 

সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন কূটনৈতিক মিশনগুলো। যেকোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত স্থানীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার এবং সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন