জেলার সংবাদ

সৌদি আরবে সোফার কারখানায় আগুন লেগে নওগাঁর ৭ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

নিহতদের মধ্যে উপজেলার গণ্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।


ইউএনও জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তাঁরা। রোববার (৯ আগস্ট) কারখানায় আগুন লেগে ওই সাতজনের মৃত্যু হয়।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন