আন্তর্জাতিক

সৌদি ইসরায়েলকে রাষ্ট্র স্বীকৃতি দিলে তা হবে এক ঐতিহাসিক পদক্ষেপ: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক চুক্তির বিনিময়ে সৌদি আরব যদি ‘আব্রাহাম চুক্তিতে’ যোগ দেয়, তবে তা হবে মধ্যপ্রাচ্যে শান্তিকে দীর্ঘায়িত করার এক ঐতিহাসিক পদক্ষেপ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আব্রাহাম চুক্তি হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি, যার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ কয়েকটি আরব দেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

 

এর আগে বৃহস্পতিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবকে অসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নের অনুমতি দেওয়ার ঐতিহাসিক চুক্তিটি অনুমোদনের বিষয়টি সম্পূর্ণভাবে তাদের আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার ওপর নির্ভর করছে।

 

যদিও বুধবার প্রথম যখন এই চুক্তির কথা ঘোষণা করা হয়, তখন ট্রাম্পের পক্ষ থেকে এমন কোনো শর্তের কথা উল্লেখ করা হয়নি।

 

ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে সৌদি আরব এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রিয়াদ দীর্ঘদিন ধরেই তাদের অবস্থান স্পষ্ট করে বলে আসছে যে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কার্যকর পথ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে না।

 

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, সুদান, মরক্কো এবং কাজাখস্তান আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী দেশ হিসেবে যুক্ত রয়েছে। সৌদি আরব এই চুক্তিতে যুক্ত হলে তা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন