আন্তর্জাতিক

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ টেলিফোনে আলাপ করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইআরআইবি জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তাদের ফোনালাপে অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি এবং চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছেন।

 

মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন অংশীদার দেশের সাথে ইরানের যে কূটনৈতিক তৎপরতা চলছে, তারই অংশ হিসেবে এই দুই নেতা কথা বলেন।

 

সূত্র: ডন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন