আন্তর্জাতিক

সৌদি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা জখম হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

সূত্রমতে, এই হামলায় ঘাঁটির একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের মধ্যে দুই সেনার অবস্থা বেশ আশঙ্কাজনক। মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় সর্বমোট ৩০৩ জন মার্কিন সেনাসদস্য আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন