বিশ্বকাপ ২০২৬

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। খেলাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। নকআউট পর্বের টিকিট এবং গ্রুপ সেরার মুকুট ধরে রাখার ম্যাচে ব্রাজিল শিবিরে অভিষেক হতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড় রায়ানের।

আজকের ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে ফিরছেন দলের মূল চালিকাশক্তি ও প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে তিনি এখনও শতভাগ ম্যাচ-ফিট না থাকায় এখনই তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

 

আজকের ম্যাচে ব্রাজিলের অন্যতম দুই ভরসা ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস রয়েছেন কার্ডের ঝুঁকিতে। আজ আর একটি হলুদ কার্ড পেলেই ‘রাউন্ড অব ৩২’-এর নকআউট ম্যাচে দর্শক হয়ে ডাগআউটে বসে থাকতে হবে তাদের।

 

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা সেরা একাদশ নিয়ে মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনিয়ার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে আজ দল সাজানোর কোনো মানে খুঁজে পাচ্ছি না।

 

সবশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও স্কটল্যান্ড। ওই ম্যাচে ব্রাজিলের ঘাম ঝরিয়ে দিয়েছিল স্কটল্যান্ড। শেষপর্যন্ত ২-১ গোলে জয় পায় সেলেসাওরা। এখন ২৮ বছর পর আবার মুখোমুখি হয়েছে দল দুটি। তাই প্রায় তিন দশক আগের সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা পাচ্ছে স্কটল্যান্ড।

 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ-
অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, রায়ান, ম্যাথেউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।

 

ইনজুরির কারণে রাফিনিয়ার নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই ম্যাচে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের খেলার সম্ভাবনা রয়েছে, এমন ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

 

ডিবিসি/এইচএপি  
 

আরও পড়ুন