স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহায়তায় তাকে ঢাকায় নেওয়া হয়।
গুরুতর অসুস্থ ওই শিক্ষার্থীর নাম জাহেদুল ইসলাম সিমন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে সিমন স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয় এবং সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ডিবিসি/আরএসএল