আন্তর্জাতিক, ভারত

স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে তাদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য থানায় এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত প্রায় ছয় মাস ধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে বেনামে ইংরেজিতে কিছু হুমকি-চিঠি আসছিল। শুরুর দিকের চিঠিগুলোতে আপত্তিকর ভাষা ব্যবহার করা হতো। প্রথমে সৌরভ বা তার পরিবারের কেউ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। তবে সোমবার আসা চিঠিতে সৌরভ ও ডোনা গাঙ্গুলিকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘৃণাভরে লেখা এই চিঠি পাওয়ার পর পরিবারের নিরাপত্তার কথা ভেবে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

 

এই ঘটনাটি ঠাকুরপুকুর থানার পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগকেও জানানো হয়েছে। গাঙ্গুলি পরিবারের সন্দেহ, চিঠিটির প্রেরকের নাম অরুণ কুমার। চিঠিতে একটি ফোন নম্বর দেওয়া ছিল, যা ‘ট্রু কলার’ অ্যাপে অনুসন্ধান করলে ওই নামটি উঠে আসে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালেও সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে নির্মাল্য মাইতি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল।

 

সূত্র: এনডিটিভি


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন