বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় দলটির পক্ষ থেকে একটি বিশেষ 'স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সারজিস আলম। এছাড়া সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।

 

দলীয় এই নির্বাচন পরিচালনা কমিটিকে মাঠ পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা এই কমিটিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাদের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন