রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারি কতগুলো নিয়ম কানুন আছে। সরকারি যে সব  প্রথাগুলো আছে, সেগুলোর মধ্যে কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে,  সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

 

সংসদে নারী আসন দলীয় প্রার্থীর যোগ্যতা কি হবে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নারী আসনের নির্বাচন এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে আর প্রার্থী মনোনয়নের যোগ্যতা হবে— দলের আদর্শ, নীতির সঙ্গে সম্পৃক্ততা, জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা ও দলের জন্য ত্যাগ থাকতে হবে।

 

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, আমাদের দলের মধ্যে যারা দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছেন, যাদের ত্যাগ-তিতীক্ষা রয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন