জেলার সংবাদ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৬ই অক্টোবর ২০১৯ ০৯:১৫:০৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিকগঞ্জে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের হালুটপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত  ফারজানা আক্তার (১১), হালুটপাড়া এলাকার সায়েদুল ইসলামের মেয়ে। সে মিতরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল।

ফারজানার পরিবার জানায়, সকালে ৭টার দিকে বাড়ি থেকে আরবী পড়ার উদ্দেশ্যে মক্তবে যাচ্ছিল ফারজানা। এ সময় বাড়ির পাশের রাস্তায় ছিড়ে পড়া বিদ্যুৎতের তারে তার পা জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতে বা ভোরের কোন এক সময়ে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে বাড়ির পাশের রাস্তায় পড়েছিল বলে উল্লেখ করেন তিনি। 

আরও পড়ুন