খেলাধুলা, ফুটবল

স্পেনের দাপটে শুরু বিশ্বকাপ ফাইনাল, গোলশূন্য প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২০শে জুলাই ২০২৬ ০২:০০:০৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে স্পেন। বলের দখল ও ধারাবাহিক আক্রমণে আর্জেন্টিনাকে চাপে রাখলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

প্রথম ২৪ মিনিটে প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্প্যানিশরা। ম্যাচের পঞ্চম মিনিটে লামিন ইয়ামালের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ১২তম মিনিটে স্পেন কর্নার পেলেও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতায় বিপদ কাটিয়ে ওঠে আর্জেন্টিনা।


১৪তম মিনিটে দানি ওলমোকে ফাউল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, তবে রেফারি স্লাভকো ভিনচিচ কোনো কার্ড দেখাননি। দুই মিনিট পর মেসি ফাউলের শিকার হন অ্যালেক্স বায়েনার চ্যালেঞ্জে।


১৭তম মিনিটে আবারও ইয়ামালের শট সহজেই তালুবন্দী করেন মার্তিনেজ। ২১ ও ২২তম মিনিটে যথাক্রমে মিকেল ওয়ারজাবাল ও নিকো গনজালেজ অফসাইডের ফাঁদে পড়েন। এরপর ২৪তম মিনিটে মার্ক কুকুরেয়ার শট থেকে স্পেন আরেকটি কর্নার আদায় করলেও বায়েনার নেওয়া কর্নার সহজেই ধরে ফেলেন মার্তিনেজ।


প্রথমার্ধজুড়ে স্পেনের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল আর্জেন্টিনা। অন্যদিকে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজরা স্পেনের রক্ষণে তেমন কোনো বড় হুমকি তৈরি করতে পারেননি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন