আন্তর্জাতিক, ইউরোপ

স্পেনের দাবানলে পুড়েছে ৬ হাজার ৬০০ হেক্টর এলাকা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পেনের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলের মধ্যে একটি খাদ থেকে গুরুতর দগ্ধ ও অচেতনপ্রায় এক ব্রিটিশ দম্পতিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারা পাহাড়ে হাঁটতে বেরিয়ে দাবানলে আটকা পড়েছিলেন।

শুক্রবার ভোরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেদার গ্রামের কাছে জীবিতদের খোঁজে অভিযানে গিয়ে সিভিল গার্ডের সদস্যরা দূর থেকে সাহায্যের আর্তনাদ শুনতে পান। পরে খাদে নেমে তারা দম্পতিকে উদ্ধার করেন। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


এদিকে দাবানলে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।


আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো বোনিয়া জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এর বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় সতর্কতার মাত্রাও কমানো হয়েছে। প্রায় দেড় হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হলেও তাদের মধ্যে প্রায় ৬০০ জনকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে প্রায় ৬ হাজার ৬০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার কাজ চলছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন