জেলার সংবাদ

স্পেনে অগ্নিকান্ডে নিহত গাজীপুরের আলিফের মরদেহ দেশে আসছে কাল

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পেনে ৩০ আগস্ট রাতে অগ্নিকান্ডে নিহত বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফের(২৭) মরদেহ আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশে আসছে। সব কিছু ঠিক থাকলে নিহতের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে ওই দিনই বাদ আসর জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহতের চাচাত ভাই রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে মরদেহ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌছবে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

নিহত ইউসুফ হাসান আলিফ(২৭) গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের আ. মোতালেবের ছেলে।

 

নিহতের বাবা জানান, তার স্ত্রী,  দুই ছেলে ও এক মেয়ের মধ্যে আলিফ ছেলে হিসেবে দ্বিতীয়। এক বছর আগে ধার-দেনা করে ২৯ লাখ টাকা খরচ করে ছেলেকে স্পেনে পাঠাই। পার্শ্ববর্তী গ্রামের হাবিবুর রহমানের মাধ্যমে ছেলে স্পেনে যায়। বিদেশে পাঠানোর সব টাকাই স্থানীয় বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া। প্রতি মাসে এক লাখ ১০ হাজার টাকা কিস্তি দিতে হয়।

 

এদিকে আলিফ নিহতের ১১ দিন পর বাংলাদেশে মরদেহ  আসার খবরে নিহতের বাড়িতে মানুষের ভীড় বাড়ছে। শোকে স্তব্ধ এই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশপাশের লোকজন ও নানা ধরণের আত্মীয় স্বজন আসছেন।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম আলিফের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আইনের মধ্যে থেকে এই পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন