আন্তর্জাতিক

স্বধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনকে আন্তর্জাতিক এজেন্ডা থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল, এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঞ্চলিক সংঘাত ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান এই অভিযোগ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইসরায়েল যতই চেষ্টা করুক না কেন, তাদের এই উদ্দেশ্য সফল হবে না। ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও তাদের আন্দোলন বিশ্ববাসীর হৃদয়ে আরও বেশি জায়গা করে নেবে।

 

বৈঠকে তুরস্কের পক্ষ থেকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছালে মাহমুদ আব্বাসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁর সঙ্গে কূটনৈতিক উপদেষ্টা ও গোয়েন্দা প্রধানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

 

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে তুরস্ক ও ফিলিস্তিনের শীর্ষ নেতাদের এই বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে। এর মাধ্যমে ফিলিস্তিনি সংকটের স্থায়ী সমাধানে আঙ্কারার কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হলো।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন