রাজধানী

স্বাধীনতাবিরোধীদের ঘৃণা জানাতে সাভারে ‘জুতা নিক্ষেপ’ কর্মসূচি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের বাইরে রাজাকার ও পাকিস্তানি সেনা কর্মকর্তাদের প্রতি ঘৃণা জানাতে একদল শিক্ষার্থী ‘ছবিতে জুতা নিক্ষেপ’ কর্মসূচির আয়োজন করে।

সড়কের পাশে থাকা একটি বাসে টানানো ব্যানারে একাত্তরের গণহত্যায় জড়িত ব্যক্তিবর্গ ও পাকিস্তানের সেনাপ্রধানের ছবি প্রদর্শন করা হয়। সেখানে পথচারী এবং রিকশাচালকসহ অনেক সাধারণ মানুষকে ওই ছবিগুলোতে জুতা ছুড়তে দেখা যায়।

 

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এই জুতা নিক্ষেপ কেবল দুটি মুখকে অপমান করার জন্য নয়; বরং এটি পাকিস্তানের সেই কাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ, যা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে শহীদদের রক্তের হিসেবকে এড়িয়ে গেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন