বাংলাদেশ

স্বাধীন গণমাধ্যম না থাকলে দেশে গণতন্ত্র চলতে পারে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাধীন গণমাধ্যম না থাকলে দেশে গণতন্ত্র চলতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি নিশ্চিত করেছেন যে, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখবে এবং একটি ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে চায়।

বরিশাল শিল্পকলা একাডেমিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। 

 

তিনি আরও জানান, গণমাধ্যমকর্মীদের জন্য ওয়েজ বোর্ডকে যত দ্রুত সম্ভব সময়োপযোগী করা হবে। এছাড়া দেশে পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং করা হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, দেশের ৪ কোটি ১০ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন