আন্তর্জাতিক, ভারত

স্বামীর সঙ্গে সম্পর্ক সন্দেহে বোনের মুখে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই আগস্ট ২০২৩ ০৩:০৪:২৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠছে বোনের; এই সন্দেহ থেকেই রাগে নিজের বোনের মুখে গুলি করে দিলেন তরুণী। গুরুতর আহত হলেও কোনোভাবে বেঁচে যান বোন।

ভারতের রাজধানী নয়াদিল্লির শাস্ত্রী পার্কের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট বোন, বড় বোন এবং তার স্বামী শাস্ত্রী পার্কের বুলন্দ মসজিদ এলাকার এক বাড়িতেই থাকতেন। সম্প্রতি কয়েকটি ঘটনায় বোন সুমাইলার উপর সন্দেহ হয় বোন সোনুর (৩০)। তার ধারণা হয়, স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ২০ বছরের সুমাইলার। সেই রাগেই বুধবার সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ একটি দেশি বন্দুক নিয়ে বোনের ওপর হামলা চালান সোনু। প্রথমে বন্দুকের বাট দিয়ে একের পর এক আঘাত করেন। এরপর বোনের মুখের ওপর গুলি চালিয়ে দেন তিনি।

এই ঘটনায় গুরুতর আহত হলেও কোনোভাবে প্রাণে বেঁচে যান সুমাইলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তরুণী সোনুকে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন