বাংলাদেশ, রাজধানী

স্বাস্থ্যবিধি না মানায় পল্টনের চায়না টাউন মার্কেট সাময়িক বন্ধ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৭:১৫:৩৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থবিধি না মেনে মার্কেট খোলা রাখার কারণে পল্টনে চায়না টাউন মার্কেট সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালুদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মানলে পরে মার্কেটটি খুলে দেয়া হবে। শুধু এই মার্কেটই নয়, দেশের যেসব মার্কেট স্বাস্থবিধি না মেনে মার্কেট খোলা রাখবে ঐ সব মার্কেটেও বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকেও এ বিষয়ে তৎপর হওয়ার আহবান জানান হেলালুদ্দিন। পল্টন চায়না মার্কেটের সভাপতিও কাজি মনিরুল হক রওনকও বিষয়টি মেনে নিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনেই মার্কেটটি খুলতে চান। অবশ্য মার্কেটটি বন্ধ করার পরপরই স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার প্রস্তুতি সরঞ্জাম সংগ্রহে ব্যস্ত মার্কেটের দোকানিরা।

আরও পড়ুন