স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে চীন ও বাংলাদেশের সম্পর্কের গভীরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের বিশেষজ্ঞরা।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিম্পোজিয়ামে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং জানান, বাংলাদেশিদের জন্য চীনে চিকিৎসার সুযোগের পাশাপাশি বাংলাদেশে অত্যাধুনিক রোবোটিক পুনর্বাসন ফিজিওথেরাপি সরঞ্জাম সরবরাহ এবং ঢাকায় এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এছাড়াও দুই দেশের প্রায় ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ডিবিসি/ এইচএপি