বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন।
চিকিৎসাজনিত সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন সহধর্মিণী মিসেস রাহাত আরা বেগম। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মূলত নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবেই বিএনপি মহাসচিবের এই সিঙ্গাপুর যাত্রা।
ডিবিসি/এএমটি