ডিবিসি নিউজdbcnews.tv

বিজ্ঞান ও প্রযুক্তি

স্যালিউট‑১: মানবজাতির প্রথম বসবাসযোগ্য মহাকাশ স্টেশন

স্যালিউট‑১: মানবজাতির প্রথম বসবাসযোগ্য মহাকাশ স্টেশন

বিজ্ঞান ও প্রযুক্তি

স্যালিউট‑১: মানবজাতির প্রথম বসবাসযোগ্য মহাকাশ স্টেশন

সিরাজুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২রা সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩:৩০ অপরাহ্ন

বর্তমানে পৃথিবীর কক্ষপথে সক্রিয় রয়েছে দুটি মহাকাশ স্টেশন- চীনের তিয়ানহে স্পেস স্টেশন (TSS) এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS)। এগুলোতে নিয়মিত নভোচারীরা অবস্থান করেন এবং বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেন।

তবে মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশ স্টেশন ছিল স্যালিউট‑১। সোভিয়েত ইউনিয়ন এটি একটি পরীক্ষামূলক মডিউল হিসেবে ১৯ এপ্রিল ১৯৭১ সালে উৎক্ষেপণ করে। স্টেশনটি প্রায় ১৭৫ দিন ধরে পৃথিবীর নিম্ন কক্ষপথে (LEO) অবস্থান করে এবং ১১ অক্টোবর ১৯৭১ সালে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।


প্রায় ১৮,৪২৫ কেজি ওজনের স্যালিউট‑১ মিনি স্পেস স্টেশন বা মডিউলটি মোট ২,৯২৯ বার কক্ষপথ প্রদক্ষিণ করে। এটিকে তিনজন নভোচারী বহন করার উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হয়। এটিকে একক রকেটের যাত্রার মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়।


সাবেক সোভিয়েত ইউনিয়নের পাঠানো স্যালিউট‑১ আধুনিক ISS-এর মতো উন্নত প্রযুক্তির ছিল না। তবে, এটি মানবজাতির মহাকাশ অনুসন্ধানে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে রয়ে গেছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি মহাকাশ গবেষণা ও বসবাসের ভিত্তি স্থাপিত হয়, যা পরবর্তীতে আরও উন্নত মহাকাশ স্টেশন তৈরির পথ উন্মুক্ত করে।


Image Credit: NASA

Compiled and Written by: Sherazur Rahman
Teacher & Science–Technology Writer, Bangladesh

 

ডিবিসি/এসভিএন

আরও পড়ুন