জাতীয়

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে : ধর্মমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী হজ মৌসুম থেকে হজযাত্রীদের আর্থিক চাপ কমিয়ে আনতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, এবারের হজের সার্বিক প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। তবে আগামী হজ থেকে খরচের ক্ষেত্রে যেন ইতিবাচক পরিবর্তন আনা যায় এবং তা কমানোর কার্যকর উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে। জনগণের খেদমত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই বর্তমান সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, এসব জনকল্যাণমূলক কাজে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সবসময় সংবাদমাধ্যমের ইতিবাচক সহযোগিতা পেয়ে আসছে।

 

সচিবালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া। এ সময় সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক এবং সাংগঠনিক সম্পাদক আকতার হাবিবসহ অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন