বাংলাদেশ, বিবিধ

হজযাত্রীদের জন্য বিমান ও এসিআই-এর বিশেষ ‘হজ কেয়ার প্যাক’

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র হজ পালন করতে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এসিআই। দুই প্রতিষ্ঠানের দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে এ বছর হজযাত্রীদের জন্য ‘হজ কেয়ার প্যাক’ প্রদান করা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসিআই-এর পক্ষ থেকে এই কেয়ার প্যাকগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও কাইজার সোহেল আহমেদ বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা বিমানের অন্যতম অগ্রাধিকার। এসিআই-এর এই সৌজন্যমূলক উদ্যোগ হজযাত্রীদের সফরে বিশেষ সহায়ক হবে। তিনি আরও জানান, এটি কেবল শুরু, ভবিষ্যতে হজযাত্রীদের সেবার মান ও পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


বিশেষ অতিথির বক্তব্যে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মইন উদ্দিন আহমেদ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুই প্রতিষ্ঠানের এই সহযোগিতামূলক সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।


এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, বিমানের এই মহৎ সেবামূলক কার্যক্রমে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি, ভবিষ্যতে সকল হজযাত্রীর কাছে আমরা এই সেবা পৌঁছে দিতে সক্ষম হব।


এসিআই-এর পক্ষ থেকে কেয়ার প্যাকগুলো হস্তান্তর করেন মোহাম্মদ রেজাউল ইসলাম এবং প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. কামরুল হাসান।


অনুষ্ঠানে বিমানের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিপণন ও বিক্রয় পরিচালক আশরাফুল আলম, প্রশাসন ও মানব সম্পদের পরিচালক মোহাম্মদ মিজানুর রশীদ, চিফ অফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন রেজোয়ান ইসলাম, চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন আবু নাছের আহমেদ ইমরান।


এসিআই-এর পক্ষে মার্কেটিং ম্যানেজার মো. আসাদুল ইসলাম শুভ এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এ.কে.এম মাহমুদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন