সৌদি আরবের বাইরে থেকে আসা হজযাত্রীদের জন্য হজ পালনের উদ্দেশ্যে একমাত্র 'হজ ভিসা'ই আনুষ্ঠানিকভাবে অনুমোদিত বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি স্পষ্টভাবে জানিয়েছে যে, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা বা ট্যুরিস্ট ভিসার মতো অন্য কোনো ধরনের ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবের ভেতরে বসবাসকারী নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের হজের অনুমতিপত্র (পারমিট) নির্দিষ্ট বুকিং প্রক্রিয়া সম্পন্ন করার পর 'নুসুক' (Nusuk) অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইস্যু করা হয়ে থাকে।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, হজের জন্য অফিসিয়াল রিজার্ভেশন বা বুকিং শুধুমাত্র সরকার অনুমোদিত চ্যানেলগুলোর মাধ্যমেই সম্পন্ন করতে হবে। আসন্ন পবিত্র হজ পালনের বুকিংয়ের ক্ষেত্রে যেকোনো ধরনের অননুমোদিত, অবৈধ বা প্রতারক মাধ্যমের সাথে লেনদেন করার বিষয়েও কঠোরভাবে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সূত্র: সৌদি গেজেট
ডিবিসি/কেএলডি