আন্তর্জাতিক

হজস্থানে গ্যাস সিলিন্ডার ও রান্নার চুলা নিষিদ্ধ করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন হজ মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এবং হাজিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মিনা, মুজদালিফা ও আরাফার মতো পবিত্র স্থানগুলোতে গ্যাস সিলিন্ডার ও রান্নার চুলা ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। সোমবার (১৮ মে) ১ জিলহজ থেকে কার্যকর হওয়া এই নির্দেশ অমান্য করলে সরঞ্জাম জব্দের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মিনায় হাজিদের আতিথ্যকেন্দ্র থেকে শুরু করে সরকারি স্থাপনাসহ হজের পবিত্র স্থানগুলোতে সব ধরনের তরলীকৃত গ্যাস (এলপিজি) সিলিন্ডার ও চুলার প্রবেশ এবং ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। মূলত হজ পালনকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড রোধে এই বিস্তৃত নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মিনা, মুজদালিফা ও আরাফার পবিত্র স্থান এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নজরদারি ও পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরপরও যদি কাউকে গ্যাস সিলিন্ডার বা রান্নার চুলা ব্যবহার করতে দেখা যায়, তবে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সমন্বয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন