প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ সদস্য মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে তিনি হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা গভীর রাতে তাকে হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ডিবিসি/পিআরএএন