জেলার সংবাদ

হঠাৎ আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে: মাওলানা আজহারি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশজুড়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষের মধ্যে এবার একই বিষয়ে অভিযোগ তুলেছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ জানান।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেওয়ার পর পরই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মাত্র ৫০ মিনিটের ব্যবধানে পোস্টটিতে দেড় লাখেরও বেশি রিয়্যাকশন এবং হাজার হাজার মন্তব্য ও শেয়ার জমা হয়।

 

পোস্টে তিনি বলেন, হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

এদিকে, হঠাৎ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল সংক্রান্ত 'মিথ্যা তথ্য' বা 'অপপ্রচার' এড়িয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন