বাংলাদেশ, জাতীয়

হঠাৎ মানসিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হঠাৎ করে জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রবিবার (৮ মার্চ) সকালে, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময়, হাসপাতালের নানা অনিয়ম তার চোখে পড়ে।

 

জাতীয় মানসিক হাসপাতালে নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।

 

এ সময়, স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশীপ সঙ্কট রয়েছে। সেই সাথে অব্যবস্থাপনাও আছে। তবে,দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন মো. সাখাওয়াত হোসেন।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন