যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কোনো ধরনের আলোচনা চলছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে আইআরজিসি।
সোমবার (১৭ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাম্মাদি এই কথা জানান।
তিনি ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেন। যুদ্ধক্ষেত্রে পরাজয় ও হতাশার কারণে সৃষ্ট বিভ্রম ও দুস্বপ্নের ফলেই ট্রাম্প এমন অবাস্তব কল্পনা করছেন বলে মন্তব্য করেন এই সামরিক মুখপাত্র।
হোসেইন মোহাম্মাদি আরও জানান, আমেরিকার পক্ষ থেকে করা বারবার চুক্তিভঙ্গ এবং ভাঙা প্রতিশ্রুতির তিক্ত অভিজ্ঞতার কারণে বর্তমানে এই বিষয়ে আমেরিকানদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। আইআরজিসি হলো ইরানি জাতি ও ইসলামী প্রজাতন্ত্রের শক্তির প্রতীক, যা যুদ্ধক্ষেত্রেই নিজেদের বার্তা পৌঁছে দেয়।
ডিবিসি/এসডব্লিউএন