হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দুই গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লতিবপুর গ্রামের দিদার মিয়া এবং উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডিবিসি/পিআরএএন