বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে গিয়ে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার উচাইল গ্রামে এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আর্জেন্টিনা ও জর্ডানের খেলা চলাকালে উচাইল বাগেরহাটি গ্রামের জাদু মিয়া এবং বাবুল মিয়ার মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। এই বিরোধের জেরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের প্রায় ২০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

ঘটনার বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন