বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত এই ১১ আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আব্দুল মান্নান মামলার মেডিকেল রিপোর্ট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির একটি পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। এর জেরে গত ৩০ জুলাই হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম আসামিদের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন