বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বাহুবল উপজেলা বিএনপি সভাপতির জামিন

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জে মোবাইল ফোনে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিজনা রহমান তানিন এ আদেশ দেন। আদেশে বলা হয়, পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তুষার চৌধুরী জামিনে থাকবেন।

 

এর আগে গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

 রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করে।

পরে বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের মুক্তির দাবিতে নেতাকর্মীরা দুই দফায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

 

একই দিন রোববার বাহুবল থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ এবং শান্তিভঙ্গের উদ্দেশ্যে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। এ মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে গ্রেফতার দেখায় পুলিশ।

 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন