বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে গণভোট নিয়ে স্পষ্ট ধারণা নেই ভোটারদের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ 'গণভোট', তবে এ বিষয়ে হবিগঞ্জের অধিকাংশ ভোটারের কোনো স্পষ্ট ধারণা নেই।

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত নিতে এই গণভোট আয়োজন করা হলেও প্রচারণা ও সচেতনতার অভাবে সাধারণ মানুষ বিভ্রান্তিতে রয়েছেন। ব্যালটে 'হ্যাঁ' নাকি 'না' কোথায় টিক চিহ্ন দেবেন, তা বুঝতে পারছেন না অনেক প্রান্তিক ভোটার।

 

হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে ১৮ লাখেরও বেশি ভোটার থাকলেও গণভোটের প্রচার সংসদ নির্বাচনের ডামাডোলে আড়ালে পড়ে গেছে। হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, জেলা প্রশাসন ও তথ্য অফিসের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তবে সচেতন মহল মনে করছে, সরকারি ও রাজনৈতিক সব পক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া এই গুরুত্বপূর্ণ গণভোটের উদ্দেশ্য সফল করা কঠিন হবে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন