হবিগঞ্জ জেলায় গভীর রাতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ২টা থেকে আড়াইটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই বৈরী আবহাওয়া বিরাজ করে।
জানা গেছে, জেলার বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং, মাধবপুর ও হবিগঞ্জ সদর উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়। পাশাপাশি বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার কয়েকটি স্থানে মাঝারি আকারের শিলাবৃষ্টিও হয়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ করেই এই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয় এবং প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
তবে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির ঘটনায় তাৎক্ষণিকভাবে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি মৌসুমে শুক্রবার হবিগঞ্জ জেলায় প্রথম বৃষ্টিপাত হয়। এরপর শুক্রবার দিবাগত রাতে আবারও ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টির কবলে পড়ে জেলাটি।
ডিবিসি/কেএলডি