ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। রোববার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘরের আসবাবপত্রবোঝাই ওই পিকআপ ভ্যানটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি রাস্তার বাম পাশ থেকে ছিটকে গিয়ে ডান পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের লাশ উদ্ধার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা টেলিফোনে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিসি/পিআরএএন