জেলার সংবাদ

হবিগঞ্জে পিতার অভিযোগে নেশাগ্রস্ত ছেলের ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের মাধবপুরে নেশাগ্রস্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সুমন্ত সরকার দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

প্রশাসন জানায়, তার আচরণে অতিষ্ঠ হয়ে পিতা সুধাম সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মজিবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে সুমন্ত সরকারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন