জেলার সংবাদ

হবিগঞ্জে পুলিশের হাতকড়াসহ পালাল আসামি

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ মারামারি মামলার এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি রুবেল চৌধুরীকে গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি বাজারে অভিযান চালায় লাখাই থানা পুলিশের একটি দল। অভিযানকালে পুলিশ রুবেলকে আটক করে হাতকড়া পরালেও একপর্যায়ে সুযোগ বুঝে সে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়।

 

পালিয়ে যাওয়া আসামি রুবেল চৌধুরীকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী জানান, সংঘর্ষ মামলার ওই আসামিকে গ্রেপ্তার করার পর সে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে ধরতে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং খুব দ্রুতই তাকে আবার গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন