বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে দুই ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই মে ২০২৬ ০৪:৪৭:৩৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও পরিবহন শ্রমিকরা। শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে সড়কের ওপর রাখা বাস সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর ১টার দিকে একই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের বাস আড়াআড়িভাবে রেখে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

 

জানা যায়, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল নিয়ে গত দুই বছর ধরে হবিগঞ্জ ও মৌলভীবাজার মোটর মালিক সমিতির মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার হামলা-পাল্টা হামলা, বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় গত রবিবার মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জের বাস আটকে কয়েকটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে স্থানীয় শ্রমিকদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শুক্রবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই জেলার বাস মালিক সমিতির নেতাদের বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাসের পর শনিবার সকাল থেকে পুনরায় ওই রুটে বাস চলাচল শুরু হয়।

 

তবে অভিযোগ রয়েছে, শনিবার সকালে মৌলভীবাজার এলাকায় পৌঁছালে আবারও হবিগঞ্জের বাস চলাচলে বাধা দিয়ে কয়েকটি বাস আটকে রাখা হয়। এর প্রতিবাদেই ক্ষুব্ধ হয়ে পরিবহন মালিক ও শ্রমিকরা দুপুরে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করে নেন।

 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন