বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

সোমবার ৭ই মার্চ ২০২২ ০৩:৪৯:০৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিধ্বস্ত যুদ্ধবিমান। মাটির ওপরে কিছু অংশ থাকলেও এলাকাবাসীর ধারণা মাটির নিচে আছে বাকি অংশ।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ১২ নম্বর কালিয়ারভাঙ্গা গ্রামের পার্শ্ববর্তী হাওরে পড়ে আছে সেই ধ্বংসাবশেষ। বিমানটি উদ্ধার করে যথাযথ সংরক্ষণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ১৯৪২ সালে আশ্বিন মাসে বিমানটি বিধ্বস্ত হয়ে হাওরে পড়ে। কাছে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিমানের ভেতরে থাকা একটি মিসাইল বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও একজন গুরুতর আহত হন।

সে সময় সরকারি একটি বাহিনী বিমানটি ধ্বংস করলেও এর বেশিরভাগ অংশ থেকে যায়। স্থানীয় লোকজন কিছু কিছু অংশ নিয়ে গেলেও এর অনেকটাই মাটির নিচে আছে বলে দাবি করেন তারা।

এরই মধ্যে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ সংরক্ষণে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি বলেন, 'আমরা ইতিমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেছি, যে এই ধ্বংসাবশেষটা যেন সংরক্ষণ করা যায়।‘

যুদ্ধ বিমানটি উদ্ধার করে যথাযথ সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার দাবি এলাকাবাসীর।

আরও পড়ুন