জেলার সংবাদ

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের খালপার এলাকার ব্র্যাক স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা নিয়ে ওই এলাকার আব্দুল মোত্তালিবের ছেলে শান্ত (২০) ও সৌরভের (১৯) সঙ্গে নিলধন মিয়ার ছেলে ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। বিরোধের একপর্যায়ে শান্ত ও সৌরভ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

 

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন