বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে মধ্যরাতে ডাকাতের বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে মধ্যরাতে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী। রবিবার (৩১ মে) মধ্যরাতে উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে পুরো গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ নিয়ে আলোচনার একপর্যায়ে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।


অভিযোগ রয়েছে, সভা শেষ হওয়া মাত্রই একদল গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন