বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের চুনারুঘাটে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মোবিন মিয়া নামে ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ (২৭ এপ্রিল) মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখা আবাদ গ্রামের পার্শ্ববর্তী হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবিন মিয়া ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান মোবিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন